মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোবিপ্রবি ও দক্ষিণ কোরিয়ার কেআইএসটি’র মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫.১৩ পিএম
  • ১২২ Time View
4

গোবিপ্রবি প্রতিনিধিঃ
‘বায়োঅ্যাকটিভ পেপটাইড বাছাই ও রোগ নিরাময়ে বায়োঅ্যাকটিভ পেপটাইডের কার্যকর ভূমিকা’ শীর্ষক গবেষণা প্রকল্পে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (কেআইএসটি) সঙ্গে চুক্তি করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।
আজ বুধবার (১৭ ডিসেম্বর)দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে তার নিজ কক্ষে গবেষণা প্রকল্পটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান এবং কেআইএসটি’র পক্ষে ড. চু ওয়ান নো স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসানের তত্ত্বাবধানে এবং কেআইএসটি’র স্কুল পার্টনারশীপ প্রজেক্টের আর্থিক সহায়তায় ২০২৬ সালে এ গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পের মুখ্য গবেষক ড. মাহবুব হাসান জানান, মানবদেহে প্রাকৃতিকভাবে উৎপন্ন বায়োঅ্যাকটিভ পেপটাইড বা জৈব-সক্রিয় পেপটাইডসমূহের কার্যকারিতা নিয়ে বিশদ গবেষণার উদ্দেশ্যে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
গবেষণা প্রকল্প প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা ভবিষ্যতেও গবেষণা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION