বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

গোপালগঞ্জে ৩ ঘণ্টার ব্যবধানে একই সড়কে দুই ভ্যানচালক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৫ পিএম
  • ১৫৯ Time View
73

কালের খবরঃ
গোপালগঞ্জে একই সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় ইদ্রিস আলী শেখ (৭০) ও রহমত বিশ্বাস (৫৫) নামে দুই ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ ডিসেম্বর)  রাতে ঢাকা–খুলনা মহাসড়কের দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের নিমতলা এলাকায় এবং রাত ১০টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত রহমত বিশ্বাস কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা এবং  ইদ্রিস আলী শেখ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের জাবেদ আলী শেখের ছেলে। তারা দুজনই ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস আলী শেখ সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভ্যান চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী আরমান পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ভ্যানসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত ১০টার দিকে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যানচালক রহমত বিশ্বাসকে চাপা দিলে তিনি  ঘটনাস্থলেই নিহত হন বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মোঃ মাসুদুর রহমান।

এ ব্যপারে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাসুদ খান সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION