বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

কাশিয়ানীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫.৪৫ পিএম
  • ২২১ Time View
160

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলার কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার কমিটির উদ্যোগে জয়নগর বাজারে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকার জানাজার সময়ের সাথে মিল রেখে জয়নগর বাজারে ব্যবসায়ী, বিএনপির নেতাকর্মীরা ও সাধারন মানুষ জড়ো হন। পরে জয়নগর বাজারে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক মুসল্লিসহ পাঁচশতাধিক মানুষ অংশ নেন।এ গায়েবানা জানাজায় মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত চৌধুরী, সাধারন সম্পাদক কামরুল শেখ, জয়নগর বাজার কমিটির সভাপতি শাজাহান হোসেন উপস্থিত ছিলেন।এসময় তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এত শূন্যতার সৃষ্টি হয়েছে যা কখনো পূরণ করার নয়। আমরা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION