মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯.১৬ পিএম
  • ১৩২ Time View
9

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে বিএনপির পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। দেশকে স্থিতিশীল ও জন কল্যাণ সাধনে বিএনপির কোনো বিকল্প নাই। তাই সবাইকে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।

আজ রবিবার (০৭ ডিসেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের পাঁচুড়িয়া হাইস্কুল মাঠে ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION