শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

১৯ ডিসেম্বর, কাশিয়ানীর ভাটিয়াপাড়া মুক্ত দিবস, শহীদদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১.০০ পিএম
  • ১৩৭ Time View
46

কাশিয়ানী প্রতিনিধিঃ

শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।আজ শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার নেতৃত্বে ভাটিয়াপাড়া সম্মুখ সমর যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সারা দেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা, সে সময়ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় পাক হানাদাররা যুদ্ধ করে যাচ্ছিল। বিজয়ের তিন দিন পর প্রচন্ড যুদ্ধের মাধ্যমে ১৯ ডিসেম্বর সকালে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই দিন মিত্র ও মুক্তি বাহিনীর ত্রিমুখী আক্রমণে পাকবাহিনীর দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের ক্যান্টনমেন্টের পতন ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION