বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে আওয়ামী লীগের তের নেতাকর্মীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ১৬০ Time View
73

কালের খবরঃ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের ১৩ নেতা তাদের দলীয় পদ ও পদবী থেকে পদত্যাগ করেছেন। আজ শনিবার বিকেলে টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলাদা সংবাদ সম্মেলন করে এই ১৩ নেতা পদত্যাগের ঘোষণা দেন।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, “আওয়ামী লীগের আদর্শের সাথে আমিসহ পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল হক, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শরীফের আদর্শের কোন মিল নেই। যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না।এ সংবাদ সম্মেলনে পদত্যাগকারী সকলেই উপস্থিত ছিলেন।

অপরদিকে, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জলিরপাড় ইউনিয়েনের ৭ ও ৮নং ওয়ার্ডের ১০ আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী। লিখিত বক্তব্যে সাগর বাগচী বলেন, “আজ ২০ ডিসেম্বর শনিবার থেকে আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ, পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজ থেকে আমিসহ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, বিদ্যুৎ বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাঁদ বাগচী, নারায়ন গোলদার, রনজন গাইনের আওয়ামী লীগের কোন সম্পর্ক থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION