শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মুকসুদপুরে ৭৯৮জন শিক্ষার্থী অংশ নিল মেধা বৃত্তি পরীক্ষায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩.১১ পিএম
  • ১৪৯ Time View
47

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারী হাইস্কুল এন্ড কলেজে আজ শুক্রবার সকালে মাধ্যমিক এবং মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।বাটিকামারী ইউনিয়নের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহামুদ আসিক কবির, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ, বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির মণ্ডল, হল সুপার নিরানজন পাল, সেলিম শেখ, মনিরুজ্জামান, মিজানুর রহমান, বাহার, বাকী শরীফ, সাফায়েত ঢালী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে মোট ৭০ জন মেধাবীকে পুরস্কৃত করা হবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পাবেন এবং তাকে পুরস্কৃত করা হবে।’’ তারা জানান, এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION