শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মুকসুদপুরে বাস চাপায় প্রাণ গেল পুলিশ কনেস্টেবলের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২.০০ পিএম
  • ১৩৪ Time View
47

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটার সাইকেল আরোহী পুলিশ সদস্য রবিউল ইসলাম নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারী কাজে মোটর সাইকেলে করে নড়াইল সদর থানা থেকে মুকসুদপুর থানায় যাচ্ছিলেন রবিউল।এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।নিহত পুলিশ সদস্য রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান ওরফে হিরু মিয়ার ছেলে।সে নড়াইল সদর থানায় পুলিশ কনেস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION