সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যাডলী ও মানববন্ধন

গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তার স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩.৫৯ পিএম
  • ৩১৬ Time View
205

কালের খবরঃ
গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি প্রার্থীর স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন, যা এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং মানুষের মধ্যে কৌতুহল তৈরি করেছে। তবে, অনেকেই এটিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) , এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী এবং তাঁর স্ত্রী রওশন আরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এস এম জিলানী, যিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এবং তাঁর স্ত্রী রওশন আরা, যিনি জেলা মহিলা দলের সভানেত্রী।

রওশন আরা বলেন, “উনি (এস এম জিলানী) তো দলীয়ভাবে মনোনীত, আর আমি তো স্বতন্ত্র প্রার্থী। দুইটা তো আলাদা। উনি দলের প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী। প্রার্থী হওয়ার অধিকার তো সবারই আছে। সময়ই বলে দেবে, আমি উনার সাথে প্রতিদ্বন্দ্বীতা করবো কি না। তবে, যদি সেই রকম পরিস্থিতি হয়, তাহলে প্রতিদ্বন্দ্বীতা করবো।

এস এম জিলানীর বরাত দিয়ে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আমি এই ব্যাপারে এস এম জিলানীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, প্রত্যেকের একটি গণতান্ত্রিক অধিকার রয়েছে। অনেকে তো দল ত্যাগ করে নির্বাচন করেন। তবে, যে কারণেই হোক, তিনি মনোনয়ন জমা দিয়েছেন। যদি শেষ সময় পর্যন্ত তিনি প্রত্যাহার না করেন, তবে দল থেকে তার বিরুদ্ধে সংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।

তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী রওশন আরা আমাদের জেলা মহিলা দলের সভানেত্রী।তিনি কেন মনোনয়ন জমা দিয়েছেন, তা আমার জানা নেই। প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তিনি প্রত্যাহার না করেন, তাহলে পরবর্তিতে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION