বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ

গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১.৩২ পিএম
  • ২০১ Time View
151

কালের খবরঃ

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা দেয়ার মধ্যদিয়ে গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃআরিফ-উজ-জামান।

মহিলা বিষয়ক কর্মকর্তা লাখসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে ফাহিমা বেগম, সফল জননীতে মেরেজান বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী ক্যাটাগরিতে কনিকা রানী দে ও সমাজ উন্নয়নে অসামান্য অবাদানে জাকিয়া সুলতানাকে সংবর্ধনা দেয় হয়। পরে তাদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION