মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২.২৮ পিএম
  • ১৪৩ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ পলাশ শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন। গতকাল শনিবার রাতে শহরতলীর গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের গোবরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, একটি ইজিবাইকে করে পলাশ শেখসহ কয়েকজন যাত্রী ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি গোবরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে পিকআপটি খাদে ও ইজিবাইকটি দুমড়ে মুছড়ে গেলে পলাশসহ সাতজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশ শেখ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের লালমিয়া শেখের ছেলে।পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION