বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ

কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৫.২২ পিএম
  • ২২৮ Time View
165

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশতাধিক ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এসব কম্বল বিতরণ করা হয়।চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসীম উদ্দিন চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে ভ্যানচালক ও পথচারীদের হাতে কম্বল  তুলে দেন।

এ সময় কোটালীপাড়া পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আক্তার দাড়িয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মহসিন উদ্দিন চাঁদ, চাঁদের আলো ফাউন্ডেশনের সদস্য মোঃ আবু রায়হান হাওলাদার, মো: রাতুল সরদার, মো: সুহিন মুন্সী, রফিকুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।

চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসীম উদ্দিন চাঁদ বলেন, দীর্ঘদিন ধরে চাঁদের আলো ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করে আসছে। এরই অংশ হিসেবে আজ আমরা ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION