বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১.৪৩ পিএম
  • ৫২০ Time View
436

কালের খবরঃ

গোপালগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৬টায় দিবসের সূচনা লগ্নে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।সকাল সাড়ে ৮টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শ্রদ্ধা জানান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত বিভাগ, এলজিইডি, গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, সড়ক ও জনপদ বিভাগ, বিএনপি, জাকের পার্টি, এনসিপি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি কলেজ, উদীচী শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এরপর তারা সালাম গ্রহণ করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন। এরপর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রদর্শন করে।

এরপর সকাল সাড়ে ১০টায় স্থানীয় পৌরপার্কে ফিতা কেটে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ মেলায় ২০টি ষ্টলে মুক্তিযুদ্ধের বিভিন্ন বই ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরে ৭১-এর বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে (জয় বাংলা পুকুর পাড়ে) পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সকল হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও সুবিধাজনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

অন্যদিকে, বেলা ২টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মহিলা ক্রীড়া সংস্থা ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় পৌরপার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরদিকে, সকাল ১১টা ও সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া জেলার অন্যসব উপজেলা গুলোতে বিজয় দিবসের কর্মসূচী পালিত হয়।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিজয় র‌্যালীর আয়োজন করা হয়।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় গোপালগঞ্জ শহরের স্টেডিয়াম সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বিজয় উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION