বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২.২০ পিএম
  • ১৮৯ Time View
140

কালের খবরঃ

জাতীয় সংগীত পরিবেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ দিবসটি পালন করে।“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

পরে দুর্নীতি প্রতিরোধে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের উপর দাঁড়িয়ে সুশাসন চত্বরের সামনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে।এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন মোঃ আরিফ-উজ-জামান।এসময় জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল,

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দেশ থেকে চীরতরে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION