বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

সাংবাদিকদের সাথে মতবিনিময় ! বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬.২৪ পিএম
  • ৪৪৮ Time View
304

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-১ আসনে ( মুকসুদপুর- কাশিয়ানী) বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে যেমন এলাকার উন্নয়ন ঘটে, তেমনিভাবে এলাকার সব ঘটনা জাতি জানতে পারে। তাই আপনারা সব সময় সত্য ঘটনা তুলে ধরবেন। বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আমি নেতা হতে চাই না, আমি এলাকার মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।

তিনি আরো বলেন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দল আমাকে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

আজ শনিবার ( ৮ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাডাংগা গ্রামে সেলিমুজ্জামান সেলিমের নিজ বাড়িতে  মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া,সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সামসুল আরেফিন মুক্তা, হোসাইন আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, কোষাধক্ষ্য মোঃ রাজু মিয়া, এবং সদস্য নূর আলম শেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION