বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক

সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়ায় এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২.১৯ পিএম
  • ২৮২ Time View
180

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।আজ সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে বয়স বাড়ার সাথে সাথে আমি দীর্ঘদিন ধরে ব্যাপক অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পতনের পর টুঙ্গিপাড়া উপজেলায় ইতোপূর্বে ৫ জন এবং  আজ তয়েক আলী শেখেসহ ৬ জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION