রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

বিগত চারটি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি- সেলিুমজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭.৫৯ পিএম
  • ১৯৩ Time View
55

কালের খবরঃ

বিএনপি-র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত দিনে একটি সরকার ছিলো। যে সরকারের সময় তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। তার আগে মঈন উদ্দিন ফখরুদ্দিনের একটি তত্ত্বাবধায় সরকার ছিলো । সেই সরকারের সময় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। আপনারা এখানে যারা আছেন আমার মনে হয় এই চারটি নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গেলেও নিজের ভোটটা দিতে পারেছেন কিনা আমার কাছে সন্দেহ আছে।

আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবর এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এ জনসভায় কাশিয়ানী উপজেরার ৭ ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি নেতামকী ও সমর্থকরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, এদেশে আর সেই পুরানো দিনের আমি ডামির নির্বাচন, দিনের ভোট রাতে বা ১৫৩টি সিট বিনা ভোটে নির্বাচিত এই রকম নির্বাচন কিন্তু আর হবে না। তাই আজকে সময় এসেছে , সুযোগ এসেছে আপনাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে   দেশের স্বাধীনতা ও সর্বভৌম রক্ষার জন্য ভোট দিয়ে দেশ গঠন করার সুযোগ দিতে হবে। আবার স্বনির্ভর বাংলাদেশ গড়ার কিন্তু সুযোগ এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখাতে আপনারা ধানের শীষে ভোট দিন।

গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে সেলিমুজ্জামান সেলিম  বলেন, আপনারা যদি ভোট দিয়ে গোপালগঞ্জ-২ আসনে  ডাঃ কে এম বাবরকে নির্বাচিত করেন আর গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) থেকে আমাকে সহযোগিতা করেন আমি যদি নির্বাচিত হই তাহলে রামদিয়াকে উপজেলা ঘোষণা করা হবে।

কাশিয়ানী উপজেলা বিএনপি-র সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে অন্যন্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আবুল বসার খায়ের, জেলা বিএনপির  অ্যাড. এম এ আলম সেলিম, এম. তৌফিকুল ইসলাম, এস এম  জিয়াউল কবীর বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্র দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION