মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষক পেল প্রণোদনার বীজ ও সার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬.৩২ পিএম
  • ১৫৫ Time View
4

কালের খবরঃ
গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিস বীজ সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেনের সঞ্চালনায় বীজ সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির গোপালগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ বিধান রায়, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার। পরে অতিথিরা কৃষক ও কৃষাণীদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চার হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উফশী জাতের বোরো ধান বীজ ও দশ কেজি করে ডিএপি ও এম ও পি সার বিতরণ করা হয়।
এসব সার বীজ দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৪ হাজার ৩৩০ জন কৃষক ৪ হাজার ৩৩০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ বৃদ্ধি করতে পারবেন। এর ফলে বোরো ধানের উৎপাদন বাড়বে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION