সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। আহত-৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০.০৭ পিএম
  • ১৫১ Time View
102

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় আরাফাত খান (৪)নামে এক শিশু নিহত এবং আহত হয়েছে আরো তিনজন।আজ বুধবার বিকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ডে ও ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

গোপলগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, সদর উপজেলার কাজুলিয়া বাসস্ট্যান্ড থেকে  কোটালীপাড়া উপজেলার আশুতিয়া যাওয়ার জন্য গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশে মায়ের সাথে দাঁড়িয়ে ছিল শিশু আরাফাত খান। এসময় কোটালিপাড়াগামী একটি মোটর সাইকেল শিশুটিকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে কাঠি ক্লিনিকে ও পরে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, কাশিয়ানী উপজেলা ফুকরা এলাকায় কাশিয়ানীগামী একটি মোটর সাইকেলকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সাজেদুল মোল্লা, আশিক ভূঁইয়া ও রিয়াজ মোল্লা মারাত্মক আহত হন। তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION