মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গণভোট নিয়ে তালবাহানা করলে যমুনা অবরুদ্ধ করা হবে- গোপালগঞ্জে জামায়াতে ইসলামী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬.৫৮ পিএম
  • ১০৭ Time View
4

কালের খবরঃ
ভেম্বর মাসে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা।

আজ শুক্রবার (১৪নেভেম্বর) বিকেলে শহরের গেটপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর ও গোপালগঞ্জ-০৩ আসনের প্রার্থী এম. এম. রেজাউল করিম এবং সাবেক আমীর ও গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

বক্তারা বলেন, আজকে প্রহসনের নির্বাচনের ছক আঁকা হচ্ছে। নির্বাচন নিয়ে যদি কোনো তালবাহানা হয়, গণভোট ছাড়া যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তারা আরও বলেন, গণভোট নিয়ে তালবাহানা করলে আপনার যমুনাকে অবরুদ্ধ করা হবে। প্রয়োজনে মহাসমাবেশের মাধ্যমে রাজধানী অচল করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION