বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭

কাশিয়ানীতে গভীর রাতে সড়কের পাশের গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ। গাছ পড়ে বাস ক্ষতিগ্রস্থ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০.৪২ এএম
  • ২৮০ Time View
178

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে সড়কের পাশের গাছ কেটে  ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মী। গত শনিবার রাত আড়াইটার দিকে গোপালপুর বাজার সংলগ্ন ভুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

গাছ কেটে মহাড়কে ফেললে হঠাৎ করে মহাসড়কের উভয়মুখে যানবাহন চলাচল আটকে যায়। সড়কে ফেলা গাছের সঙ্গে ধাক্কা খায় খুলনা থেকে ঢাকামুখী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে কেউ হতাহত না হলেও বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ওসি কামাল হোসেন জানান, রাত আড়াইটার দিকে গোপালপুর বাজারের কাছে নিষিদ্ধ সংগঠনগুলোর কিছু সদস্য গাছ কেটে মহাসড়ক বন্ধের চেষ্টা করে। ঠিক সেই সময় ঢাকাগামী হামিম পরিবহনের বাসটি দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে ফেলে রাখা কাটা গাছ সরিয়ে  যানবাহন চলাচল নিশ্চিত করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION