শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

একাত্তরের পরাজিত শত্রু’রা নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে – সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২.০২ পিএম
  • ২৮৭ Time View
132

কালের খবরঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং ২০২৪ সালের পরাজিত শত্রুরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় গোপালগঞ্জের বড় বাজার পৌর মার্কেটের জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেলিম বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের অগ্রগতির বিরোধিতা করছে। তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। তারা এখন চেষ্টা করছে যেন নির্বাচন সঠিক সময়ে না হয়, যাতে দেশের উন্নয়ন থমকে যায়।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। সরকারের হাতে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা,সবকিছুই নির্ভর করছে এবং একমাত্র নির্বাচিত সরকারই এসব সমস্যা সমাধান করতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টেনে তিনি জানান, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি—এসবই বিএনপির নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডঃ আবুল খায়ের, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION