মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

সালিশ বা দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশনা দিলেন- সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫.২৬ পিএম
  • ১৫৭ Time View
4

কাশিয়ানী প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীরা সব সময় জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
আজ রবিবার (২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে, ও উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়াতে পারবেন না।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনগণের আস্থাও দুর্বল হয়ে যায়। তাই মাঠপর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকা এখন অত্যন্ত জরুরি এবং নেতাকর্মীদের প্রধান দায়িত্ব হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের জন্য কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা, পাশাপাশি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত থাকা।
সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সঙ্গে হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক আচরণ বজায় রাখা প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব। দায়িত্বশীল, মানবিক ও সহমর্মী আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা গেলে দলীয় ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
সেলিমুজ্জামান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কেউ যদি এ কথায় অমান্য করে, তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ রাখা গুরুত্বপূর্ণ এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঠিক আচরণই জনগণের কাছে দলের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে, এছাড়া স্থানীয়ভাবে অপ্রয়োজনীয় বিরোধ ও প্রভাব বিস্তারমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার মাধ্যমে জনগণের কাছে দলীয় ভাবমূর্তি ইতিবাচক রাখা যাবে।

এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মোল্লা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION