শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

সংবাদ সম্মেলন করে মুকসুদপুরে তিন আওয়ামী লীগ নেতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬.১৭ পিএম
  • ১৮৯ Time View
122

মুকসুদপুর  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দল ও পদ পদবী থেকে পদত্যাগ করেছে আরো তিন আওয়ামী লীগ নেতা।আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ  আনোয়ার মিয়া। এসময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সেখ ও মোঃ হাবিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলার গোহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ  আনোয়ার মিয়া লিখিত বক্ত্যেবে বলেন, আমি গোহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে দায়িত্বে আছি। কিন্তু আমার ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নেই আর ভবিষ্যাতেও থাকবে না।তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে আমি সর্বদা নিয়োজিত থাকবো। রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থের উর্ধে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। একই সংবাদ সম্মেলনে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আরো দুই সহসভাপতি ইদ্রিস সেখ ও মোঃ হাবিবুর রহমান ফকির একই লিখিত বক্কব্য পাঠ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION