রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে চার আওয়ামী লীগ নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২.১৭ পিএম
  • ২০৬ Time View
61

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতা পদত্যাগ করেছেন। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন  করে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শুখ হরণ বিশ্বাস। এসময়  অপর তিন নেতা দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও বৃক্ষ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সরকার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জেলহক শিকদার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক  উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই চার নেতা জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম আমাদের নীতি ও আদর্শের সঙ্গে মিল না থাকায়, আমরা আজ থেকে আওয়ামী লীগ-এর স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION