রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন বিতর্ক! সিরাজুল ইসলাম সিরাজের গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮.১৬ পিএম
  • ২৭৭ Time View
106

কালের খবরঃ
গোপালগঞ্জ – ২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া ডাঃ কে এম বাবরকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে। ইতোমধ্যে, এই বিতর্কটি প্রকাশ্যে প্রতিবাদ কর্মসূচীতে  রূপ নিতে শুরু করেছে।

বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর তার নিজস্ব স্টাইলে নির্বাচনী এলাকার জনসংযোগ এবং সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার  প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছেন জেলা বিএনপির সাবেক তিনবারের সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির হয়ে তিনবার  নির্বাচনে অংশগ্রহণকারী সিরাজুল ইসলাম সিরাজ আজ শুক্রবার সরাসরি মাঠে নেমেছেন। তিনি শুক্রবার বিকেলে  তিনশতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন।  তার মোটর শোভাযাত্রাটি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ও ভেন্নাবাড়ি হয়ে জেলা সদরের প্রেস ক্লাবের সামনে শেষ করে। গণসংযোগ কালে তিনি বিএনপির লিফলেট বিতরণ করেন।

এসময় সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছর আমি মাঠে থেকে কাজ করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তাকে মাঠে দেখা যায়নি। এমন একজনকে মনোনয়ন দেওয়া হলো, যিনি গত ১৫ বছর ধরে দলের কোন কার্যক্রমে অংশ নেননি।তিনি আরও আশা প্রকাশ করেন, এই মনোনয়ন পুনরায়  বিবেচনা করা উচিত এবং আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করে  আমাকে মনোয়ন  করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION