মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত

গোপালগঞ্জে কাশবন সাহত্যি পত্রকিার লেখক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭.৪৭ পিএম
  • ৯৫০ Time View
725

কালরে খবরঃ
গোপালগঞ্জের অজোপাড়া গাঁয়ে অনুষ্ঠিত হলো গেল কাশবন সাহিত্য পত্রিকা লেখক সম্মেলন। আজ শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকাসহ দেশের ১৬ জেলার খ্যাতনামা অত্যান্ত দুই শতাধিক কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাবরিনা বিনতে আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি ফারুক মাহমুদ।
কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি আসাদ কাজল, কবি ফরিদুজ্জামান, এবং জে. কে পলিমার ইন্ডাস্ট্রিজের এম ডি মোঃ কামরুজ্জামান কামাল প্রমূখ।
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ডেমাকেইড় গ্রামে অবস্থিত জে. কে পলিমার ইন্ডাস্ট্রিজে এই লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “সত্যি এখানকার পরিবেশ কবিদের জন্য অত্যন্ত উপযোগী। এখানে বসে কবিতা লেখায় মনোনিবেশ করা যায়। এমন পরিবেশে কবিতা লিখতে পারলে পাঠকদের ভালো কিছু দেয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION