মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

স্বাধীনতা বিরোধী অপশক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে – সিরাজুল ইসলাম সিরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১.৩০ পিএম
  • ৪১৭ Time View
10

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের অগ্রগতির বিরোধিতা করছে। তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আমরা আশা করতে পারি না। সেই অপশক্তি এখন চেষ্টা করছে যেন নির্বাচন সঠিক সময়ে না হয়, যাতে দেশের উন্নয়ন থমকে যায়।

আজ শনিবার (১ নভেম্বর) সকালে শহতলীর আড়পাড়া গ্রামে সিরাজুল ইসলাম সিরাজের নিজস্ব বাসভবনে আয়োজিত এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন হওয়া খুবই প্রয়োজন। একটি রাজনৈতিক সরকারের হাতে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছুই নির্ভর করছে এবং একমাত্র নির্বাচিত সরকারই এসব সমস্যা সমাধান করতে পারবে।

সিরাজুল ইসলাম সিরাজ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে, সেগুলো ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকের জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না আসে, সে বিষয়টি মাথায় রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা মানুষের কাছে পৌঁছাতে হবে। আশা করি, সাধারণ মানুষ তাদের ভালোটা বুঝে বিএনপিকে নির্বাচিত করবে।

এ সময় কাশিয়ানী উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব মিয়া, সাবেক কাশিয়ানী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কমলেশ ঘোষ, গোপালগঞ্জ সদর থানা বিএনপির সহসভাপতি ভোলা মুন্সী, হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা, বেথুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মোল্লা, কাশিয়ানীর পুইশুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম নতুন, সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাস, গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রানা মোল্লা সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION