বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে – সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮.১১ পিএম
  • ২৫৬ Time View
113

মুকসুদপুর  প্রতিনিধিঃ
গামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আজ শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায়, প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী ৯০ দিনের মধ্যে আমাদের লক্ষ্য-ধানের শীষের বিজয় নিশ্চিত করা। সারা দেশের সব আসনের মধ্যে সর্বাধিক ভোটে বিজয় অর্জন করে কাশিয়ানী-মুকসুদপুর আসনকে একটি শক্তিশালী সংসদীয় আসনে পরিণত করতে সকলকে এগিয়ে আসতে হবে। কর্মী সমাবেশে   মুকসুদপুর  উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুটুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION