বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে বিরত থাকতে সেলিমুজ্জামান সেলিমের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২.৪৭ পিএম
  • ৩১১ Time View
191

কালের খবরঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সেলিমুজ্জামান সেলিম। যিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। গত ৩ নভেম্বর, সোমবার দলীয় মনোনয়ন পাওয়ার পর, সেলিমুজ্জামান সেলিম তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। তবে, আনন্দ উদযাপন কিংবা মিষ্টি বিতরণের মতো কোনো অনুষ্ঠান করতে তিনি স্থানীয় দলের নেতাদের নিষেধ করেন। গোপালগঞ্জ-১ আসনের বিএনপির নেতাদের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি তাদেরকে এই ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকতে নির্দেশ দেন। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সেলিমুজ্জামান সেলিম গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তারপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য এবং দেশের জনগণের জন্য অনেক কষ্ট ও ত্যাগ করেছি, এবং আজ আমরা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি নিজেকে এলাকার মানুষের উন্নয়নে সম্পূর্ণরূপে নিবেদিত রাখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION