সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮.২৭ পিএম
  • ২৭৬ Time View
132

কালের খবরঃ

০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে, খুনি সন্ত্রাসীদের বিচার ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ এস, কে আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও গোপালগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ও জেলা আমির অধ্যাপক রেজাউল করিম, এবং জেলা সেক্রেটারি আল মাসুদ খান।  এসময় জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ১৪ দলীয় জোটের ক্ষমতা ছাড়ার আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সমাবেশ করছিল জামায়াতে। এতে আওয়ামী ও ১৪ দলের নেতার্মীরা লাগি-বৈঠা নিয়ে হামলা চালায়। দীর্ঘ দিন পার হলেও এ হামলার বিচার হয়নি। যারা নেতাদের হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করতে হবে। তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION