সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে বিশ্ব মান দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫.৫১ পিএম
  • ৩৯১ Time View
172

কালের খবরঃ

‘সমন্বিত উদ্যোগ টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস।এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন ও বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) খাজা শাহাজালাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএসটিআই’র সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, বেকারি মালিক হিজবুল গাজী, আলমগীর সমাদ্দার, আলী আশরাফ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাসুদ আল মামুন।আলোচনা সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প উদ্যোক্তা, বেকারি ও হোটেল-রেস্তোরাঁ মালিক, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।বক্তারা পণ্যের ওজন, মান নিয়ন্ত্রণ এবং গুণগতমানসম্পন্ন পণ্য বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION