শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ ২ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১.১৭ পিএম
  • ২৯৭ Time View
60

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় টোল প্লাজার সামনে ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মনি মোহন বিশ্বাস (৭০)। এ সময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একটি ট্রলিতে ইট বোঝাই করে খায়রুল মোল্লা (২৭) চর গোবরা থেকে চর বাসুরিয়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাস্তার খাদে পড়ে গেলে খায়রুল মোল্লা মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত খায়রুল চর বাসুরিয়া গ্রামের সাফি মোল্লার ছেলে।

তিনি আরো বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION