শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২.৪৮ পিএম
  • ২৩২ Time View
62

কালের খবরঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যে আজ বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট পরিয়ে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও গাড়িচালকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সড়কে শিশু ও কিশোরদের মোটরসাইকেল চালানোর ক্ষতিকর দিকগুলোও তুলে ধরে বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বিশেষ করে ঢাকা-খুলনা মহাসড়কের প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION