সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদস্যের পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯.৩২ পিএম
  • ২৯৮ Time View
103

কালের খবরঃ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা কমিটি ঘোষণার ৭২ ঘন্টার মধ্যে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ ৫৯ সদস্য পদত্যাগ করেছেন।গতকাল রোববার (২৬ অক্টোবর) নবগঠিত জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক কে.এম নাজমুল ইসলাম সহ জেলা কমিটির ৫৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ই-মেইলের মাধ্যমে চিঠি দিয়েছেন।

আজ সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আল আমিন সরদার।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি আল-আমীন সরদার ও সাংগঠনিক  কে,এম নাজমুল ইসলাম সহ মোট ৭৯ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৫৯ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।উল্লেখ্য, গত শুক্রবার ( ২৪ অক্টোবর) ৭৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION