বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

৫ দফা দাবিতে গোপালগঞ্জে ইসলামী সমমনা দলগুলোর স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫.৫৪ পিএম
  • ৩০৯ Time View
145

কালের খবরঃ

জুলাই সনদ ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে ইসলামী সমমনা দলগুলো।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মসলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মসলিস ও জামায়াত ইসলামি বাংলাদেশ পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে।

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা খেলাফত মসলিসের সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল ইসলাম আজাদ, বাইতুল মাল সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, যুব মজলিসের আহ্বায়ক শরীফ তাহমিদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মোঃ জাহিদুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্মারকলিপি পেশ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহিম শেখসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিকালে, জুলাই সনদ ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে জামায়াত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ। জেলা শহরের আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবি উত্থাপিত স্মারকলিপি প্রদান করা হয়।এছাড়া বাংলাদেশ খেলাফত মসলিসও স্মারকলিপি প্রদান করেন।

খেলাফত মসলিসের সাধারণ সম্পাদক ডা. মাওলানা আব্দুর রহমান বলেন, জুলাই সনদ ঘোষণা করার পাশাপাশি ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। তাই দ্রুত দাবিগুলো মেনে নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেন, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। কিন্তু জুলাই সনদ ঘোষণা না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে। নির্বাচনের আগেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। সেই সঙ্গে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দিতে হবে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি পেশ করা হলো। আশা করি প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবেন। যদি না মেনে নেন, তবে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION