সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২.৫৫ পিএম
  • ৫৯০ Time View
379

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩অেক্টোবর) উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফ আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।
সংগঠনটির সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার, সাংবাদিক প্রশান্ত অধিকারী, বীর মুক্তিযোদ্ধা সরস্বতী অধিকারী, ডা. হরিপদ রায় অমিত, সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক হালদার বক্তব্য রাখেন।
ক্যাম্পটিতে চিকিৎসা নিতে আসা গৃহিনী করুনা হালদার বলেন, গত কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে ঘরে পড়ে ছিলাম। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। খবর পেয়ে আজ এখানে আসলাম। এখানে ডাক্তার দেখানোর পর তারা ফ্রি ঔষধও দিলো। আমরা এদের জন্য দোয়া করি। এরা যেন এভাবে আমাদের সেবা দিয়ে যেতে পারে।
সংগঠনটির সাধারণ সম্পাদক কৌশিক হালদার বলেন, দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা প্রায় ৩০ বছর ধরে দুর্গাপূজার বিসর্জনের পরের দিন এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। আমাদের এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভাপতি বিপ্লব বৈরাগী বলেন, দিনব্যাপী পরিচালিত আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখার পর বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION