বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

যুব সমাজ আমাদের সম্পদ, এই সম্পদকে কাজে লাগাতে হবে – সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬.১৭ পিএম
  • ২১৯ Time View
136

মুকসুদপুর প্রতিনিধিঃ

ছাত্র সমাজ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরসহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যুব সমাজ আমাদের সম্পদ,দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে।আমাদের দেশের ছাত্র সমাজ যুব সমাজের নেতৃত্বে এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায়নিলেও, দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ওদেশ কে বিনির্মাণ করতে হলে এদেশের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জেরমুকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে যুব সমাজকে একযোগে কাজ করতে হবে। কোন অপশক্তি যেনআগামী নির্বাচন বাঞ্চাল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় ও আহ্বায়কআসাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকতারেকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION