শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

টুঙ্গিপাড়ায় ১০ দিনের মেয়ে শিশু হত্যা, মায়ের আত্মহত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১.৫৮ পিএম
  • ৩০০ Time View
82

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী কন্যা শিশুকে বাওড়ে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক পাষন্ড কিশোরী মা রিয়া মন্ডল (১৭)। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার বর্নি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাওড় এলাকায় এ ঘটনা ঘটে। রিয়া মন্ডল টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মন্ডলের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত কন্যা শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি গোপালপুরের পশ্চিমপাড়া থেকে বের হন রিয়া। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে বর্নি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বর্ণি বাওড়ে শিশুটিকে পানিতে ফেলে হত্যার পর নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দেন।

তখন বাওড়ে মাছ ধরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি রিয়াকে পানির মধ্যে ঝাঁপ দিতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাঁওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে এবং রিয়া মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনাটি নিয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে, মা রিয়া মন্ডল কেন এমন ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION