শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গোপালগঞ্জে র্যা লী ও মহড়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১২.৩৭ পিএম
  • ২১৫ Time View
57

কালের খবরঃ
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালী , আলোচনাসভা ও  মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ শাখা এই কর্মসূচি বাস্তবায়ন করে।এসব কর্মসূচির নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে  আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারেক সুলতানসহ গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন, রেডক্রিসেন্ট সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION