শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

দেশের স্বার্থে যেকোনো মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে – সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২.১৫ পিএম
  • ৩০১ Time View
122

কালের খবরঃ
দেশের স্বার্থ রক্ষায় যেকোনো মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ।জ-০১ আসনের মনোনয়ন প্রত্যাশী  সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, যে নেত্রী পালিয়ে যান, তিনি আর রাজনীতিতে ফিরে আসেন না। বিনা ভোটের নির্বাচন এদেশের মাটিতে আর হবে না। ৭১-এর পরাজিত শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, সম্প্রীতিময় ও গণতান্ত্রিক বাংলাদেশ।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের সবার দায়িত্ব ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। তার ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা-৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশের উন্নয়ন ও জনগণের মুক্তির কোনো বিকল্প নেই।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি মোঃ টুকু মোল্যা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামচুল আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, সাবেক উপজেলা সভাপতি মিজানুর রহমান লিপু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, সমাজসেবী সোহরাব হোসেন, সাবেক কাউন্সিলর নেয়ামত আলী খান, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম আমির, সমাজসেবী হাজী সুলতান মুন্সী, প্রধান শিক্ষক মো. রাকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শহিদুল ইসলাম, সাংবাদিক সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, সমাজসেবী মো. জামাল মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম নেতৃবৃন্দকে নিয়ে পীরে কামেল হযরত লেহাজউদ্দীন (রহ.) এর মাজার জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION