রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দীর্ঘ ৯০বছর পর থানার বেদখল জমি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩.১০ পিএম
  • ৩০৩ Time View
88

মুকসুদপুর প্রতিনিধিঃ
প্রায় ৯০ বছর পর গোপালগঞ্জের মুকসুদপুর থানার বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি উদ্ধার করে নিজ দখলে নিয়েছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে দখলকৃত জমি বুঝে নেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল।

এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, ১৯১৭ সালে থানার কার্যক্রম শুরুর পর থেকে থানার পাশের একটি পরিত্যক্ত জমিতে স্থানীয় কয়েকটি পরিবার আশ্রয় নেয় এবং সেখানে ব্যবসায়িক দোকানপাট গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি দখল করে রাখে।

তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে বারবার নোটিশ দিয়েও জমি ছাড়াতে পারিনি। তবে সম্প্রতি তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান আসে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তারা স্বেচ্ছায় দখল ছাড়ে এবং জমিটি আমাদের বুঝিয়ে দেয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর আমাদের জমি পুনরুদ্ধার করতে পেরে আমরা সন্তুষ্ট। ওই জমি দখল থাকার কারণে থানার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল এবং সীমানা প্রাচীর নির্মাণে বাধা সৃষ্টি হচ্ছিল। এখন জমিটি বুঝে পাওয়ার ফলে নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION