রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

হাত পাখা ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তি ও নিরাপত্তায় থাকবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫১ এএম
  • ২৫৯ Time View
41

কালের খবরঃ
গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেছেন, আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন। কিন্তু, প্রশ্ন হলো,আপনারা কতটুকু শান্তিতে ছিলেন? তিনি উল্লেখ করেন, বিগত শাসনামলে আমাদের প্রতিদিনের চিন্তা ছিল, আমাদের মেয়ে স্কুলে যাবে কি না, সে কি ইজ্জত নিয়ে ঘরে ফিরবে? আমার ছেলে কলেজে গিয়ে সুস্থভাবে ফিরবে না কি লাশ হয়ে আসবে?

গতকাল বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তসলিম এসব কথা বলেন। তিনি বলেন, আমরা শান্তির দাবিতে রাজনীতি করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।

হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে মাওলানা তসলিম আরও বলেন, আপনারা অনেক মার্কায় ভোট দিয়েছেন, কিন্তু একটি বার আমাদের হাতপাখায় ভোট দিয়ে দেখুন। আমরা বিশ্বাস করি, একমাত্র আল্লাহভীরু আলেমকে ক্ষমতায় বসালে দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে।

তিনি আরও বলেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এটি একটি ব্যবসায় পরিণত হয়েছে। ক্ষমতায় আসলে টাকা খরচ করে, জনগণের টাকায় দুর্নীতি করা হয়। আমরা চাই এই দেশে শান্তি ফিরে আসুক এবং কৃষক, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাক।উরফি ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION