শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬.০৩ পিএম
  • ৩২১ Time View
137

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোসাঃ শুকুরন বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুরন বেগম কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের সত্তার মোল্লার স্ত্রী।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,  শুকুরন বেগম ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন, এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নিহতের পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা রকিবুজ্জামান আরো জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION