বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণমিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫.৩২ পিএম
  • ২৯৫ Time View
138

কালের খবরঃ

পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জাগ্রত হয়েছে। সরকারসহ যারা এই পিআর পদ্ধতির বিরোধিতা করছেন, তাদের বলছি, আপনারা পিআর মেনে নিন। অন্যথায় এটি মেনে নিতে বাধ্য করা হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আগে শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান। তারা আরও জানান, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।এছাড়া বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দাবি জানান এবং বলেন, শুধু নির্বাচনী পদ্ধতি নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারও জরুরি।সমাবেশ শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION