মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম

টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেল এক হাজার রোগী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৪২ পিএম
  • ৭২৭ Time View
550

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালা–র উদ্যোগে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে অনুষ্ঠিত এ দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখে তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। পরে এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা মেহেরুন নেছা বলেন, “গোপালগঞ্জ সদর হাসপাতাল অনেক দূরে। অনেক সময় হাসপাতালে যেতে যেতে সময় শেষ হয়ে যায়, যার কারণে আমরা ডাক্তার দেখাতে পারি না। এখানে ফ্রি চিকিৎসাসেবা পেয়ে খুব ভালো লাগছে। সহজেই ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি।”

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালা–র সভাপতি মিজানুর রহমান মানিক বলেন, আমাদের এলাকার প্রত্যন্ত গ্রামের মানুষজন সহজে ডাক্তার দেখাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ এলাকার মানুষ সহজে চিকিৎসাসেবা পাচ্ছেন, সঙ্গে ওষুধও পাচ্ছেন। আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION