সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ , আহত ২৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৩৮ পিএম
  • ৩০৭ Time View
87

কালের খবরঃ

গোপালগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ৭৫ বছর বয়সী শুকুরন বেগম ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে কাশিয়ানী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বিকেল বেলায় গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাস উলপুর এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকা ফেটে গিয়ে এটি রাস্তার পাশে খাঁদে পড়ে। এতে ২৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৭ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION