মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম

গোপালগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬.২৭ পিএম
  • ৫৪৭ Time View
234

কালের খবরঃ

“তারুণ্যের উৎসব” উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল খেলা গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আজ  রবিবার বিকেলে আয়োজিত এই খেলায় স্বাগতিক গোপালগঞ্জ জেলা দল ১-১ গোলে খুলনা জেলা দলের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ে।

উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোপালগঞ্জ দলের ১৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইদুল একটি দারুণ শটে বল জালে জড়ালে দল এগিয়ে যায়। কিন্তু খেলার ৭২ মিনিটে খুলনা দলের ২৭ নম্বর খেলোয়াড় ইউসুফ গোল করে ম্যাচে সমতা ফেরান।

খেলার উদ্বোধন করেন এনডিসি অনিরুদ্ধ দেব রায়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা,জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ জেলার ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ভিড় জমায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION