শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন-এস এম জিলানী গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের অনুদানের চেক বিতরণ কোটালীপাড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ৪০০ কেজি মাংস মাটির নিচে । ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে নিভে গেল এক সুরের প্রদীপ ঘরের আলো সহযোগীতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চাই – এস এম জিলানী গোপালগঞ্জে হিন্দু মুসলমান সমান সুযোগ ভোগ করবে।এমপি ডাঃ কে এম বাবর টুঙ্গিপাড়া হাসপাতালোর পাঁচ কনসালটেন্ট অনিয়মিত, বঞ্চিত রোগীরা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ২.৪০ পিএম
  • ২২৯ Time View
31

কালের খবরঃ
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীরতায় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় অনুষ্ঠান ও মাহফিলের আয়োজন করা হয়। সদর উপজেলার কাড়ারগাতি এলাকায় অবস্থিত সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব মোঃ গোলাম কবির। তিনি আলোচনা করেন রাসূলুল্লাহ (স.)-এর জীবনের শিক্ষা ও তাঁর মহান চরিত্রের উপর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুলতানশাহী কেকানিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা নাসির আহমাদ।

এছাড়াও, শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় ও জেলা প্রশাসন স্কুলের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। তিনি ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য ও নবীজির আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উপলক্ষ্যে মহানবী (স.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION