বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জে চিকিৎসকের বাসায় কাজের সময় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭.১৮ পিএম
  • ২৯৬ Time View
72

কালের খবরঃ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে মুজাহিদ (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার পাথালিয়া পিঠা গার্ডেনের দক্ষিণ পাশে গোপালগঞ্জ সদর হাসপাতালের গাইনি  বিভাগের চিকিৎসক উর্মি হকের বাসভবনে কাজ করছিলেন।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভবনের তৃতীয় তলার কার্নিশের আস্তরণের কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথা ফেটে যায়। সহকর্মীরা তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুজাহিদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছদর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এক সপ্তাহ আগে ডাক্তার উর্মি হকের ভবনে রাজমিস্ত্রির কাজ শুরু করেছিলেন। ডা. উর্মি হক বলেন,  কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রি মুজাহিদের মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুালিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরবর্তিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION